সাধারণ উৎস - তালিকা#

তালিকা সম্পর্কিত বেশ কিছু সাধারণ কাজ এই উৎসের মধ্যে বর্তমান। এই উৎসটি কোনো স্ক্রিপ্টে এইভাবে আনতে হয় -

আনয়ন তালিকা "তালিকা"

সাধারণ কাজসমূহ#

তালিকা.বর্তমান(তালিকার_নাম, উপাদান)#

যদি উপাদানটি তালিকার মধ্যে বর্তমান থাকে, তাহলে এই কাজটি সত্যি ফেরত দেয় নাহলে মিথ্যা ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
তালিকার_নাম তালিকা যে তালিকাতে উপাদান বর্তমান আছে কী না তা যাচাই করবে
উপাদান যেকোনো রাশি যে উপাদানটি যাচাই করা হবে
ফেরতমানের ধরন বিবরণ
সত্যমান -
উদাহরণ#
আনয়ন তালিকা "তালিকা"
ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "বেগুন") // মিথ্যা
তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "আপেল") // সত্যি

তালিকা.সংযোগ(তালিকার_নাম, সূচক, উপাদান)#

তালিকাতে সূচক স্থানে উপাদানকে যোগ করে এবং তালিকার নতুন আয়তন ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
তালিকার_নাম তালিকা যে তালিকাতে উপাদান বর্তমান আছে কী না তা যাচাই করবে
সূচক সংখ্যা (ধনাত্মক পূর্ণসংখ্যা) যে সূচক অবস্থানে উপাদানটি যোগ করা হবে
উপাদান যেকোনো রাশি যে উপাদানটি যোগ করা হবে
ফেরতমানের ধরন বিবরণ
সংখ্যা তালিকার নতুন আয়তন
উদাহরণ#

যদি একটি তালিকা থাকে

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আনারস"]

এখানে আম-এর সূচক হচ্ছে ০, জাম-এর সূচক ১ এবং আনারস-এর সূচক হচ্ছে ২। এবার যদি আমরা ৩ নং অবস্থান অর্থাৎ ২ নং সুচকে আপেল কে ঢোকাতে চাই তাহলে আমরা এই সংযোগ(...) কাজটি ব্যবহার করবো।

তালিকা.সংযোগ(ফলের_তালিকা, ২, "আপেল")

এটি করলে ফলের_তালিকা কিছুটা এইরকম দেখতে হবে

[আম, জাম, আপেল, আনারস]

তালিকা.সূচক(তালিকার_নাম, উপাদান)#

তালিকার মধ্যে যদি উপাদান বর্তমান থাকে তাহলে তার সূচক ফেরত দেয় আর নাহলে -১ ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
তালিকার_নাম তালিকা যে তালিকাতে উপাদানের সূচকীয় অবস্থান খোঁজা হবে
উপাদান যেকোনো রাশি যে উপাদানের সূচক খোঁজা হবে
ফেরতমানের ধরন বিবরণ
সংখ্যা উপাদান বর্তমান থাকলে ধনাত্মক পূর্ণসংখ্যা বা -১
উদাহরণ#

আমাদের ফলের তালিকায় যদি আমরা আনারস -এর সূচক জানতে চাই, তাহলে এই কাজটি ব্যবহার করবো।

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "আনারস")

এটি চালালে উত্তর দেখাবে ৩ কারণ, আনারস ৪নং স্থানে অর্থাৎ ৩নং সুচকে অবস্থিত।

তালিকা.বিয়োগ(তালিকার_নাম, সূচক)#

তালিকার মধ্যে থেকে প্রদত্ত সুচকে থাকা উপাদানটি তালিকা থেকে বাদ দিয়ে সেটি ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
তালিকার_নাম তালিকা যে তালিকা থেকে সূচকীয় অবস্থানের মান মুছে ফেলা হবে
সূচক সংখ্যা (ধনাত্মক পূর্ণসংখ্যা) যে সূচকীয় অবস্থানের মান মুছে ফেলা হবে
ফেরতমানের ধরন বিবরণ
যেকোনো রাশি মুছে যাওয়া মান
উদাহরণ#

আমাদের ফলের তালিকায় আমরা ভুল করে ফলের নামের সাথে একটি ফুলের নাম লিখে ফেলেছি।

ধরি ফলের_তালিকা = ["আম", "গোলাপ", "জাম", "আপেল", "আনারস"]

আমাদের এই তালিকা থেকে “গোলাপ” উপাদনটি তালিকা থেকে মুছে ফেলার জন্য আমার এই বিয়োগ(...) কাজটি ব্যবহার করবো। এই তালিকায় গোলাপ আছে দ্বিতীয় স্থানে অর্থাৎ ১ নং সূচকে। তাই আমরা এইভাবে কাজটি ব্যবহার করবোঃ

তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)

এবার যদি আমরা তালিকা দেখি তাহলে দেখবো তার বর্তমান অবস্থা কিছুটা এইরকম

[আম, জাম, আপেল, আনারস]

এই কাজটি বাদ হওয়া উপাদানটি ফেরত দেয়, তাই যদি আমরা এইভাবে লিখতাম, তাহলে বাদ চলরাশির মান হতো গোলাপ

ধরি বাদ = তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)

তালিকা.শেষবাদ(তালিকার_নাম)#

এই কাজটি তালিকার একেবারে শেষের উপাদানটি মুছে দিয়ে সেই মুছে যাওয়া উপাদানটি ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
তালিকার_নাম তালিকা যে তালিকা থেকে মান মুছে ফেলা হবে
ফেরতমানের ধরন বিবরণ
যেকোনো রাশি মুছে যাওয়া মান
উদাহরণ#

আমাদের ফলের তালিকার শেষ মানটি বাদ দেওয়ার জন্য এই কাজটি ব্যবহার করবোঃ

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)

এরপর ফলের_তালিকার বর্তমান অবস্থা হবে এই রকমঃ

[আম, জাম, আপেল]

বিয়োগের মতো এই কাজটি বাদ হয়ে হওয়া উপাদানটি ফেরত দেয় অর্থাৎ, আমরা যদি এইভাবে লিখতাম তাহলে বাদ চলরাশির মান হতো আনারস

ধরি বাদ = তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)

উদাহরণ স্ক্রিপ্ট#

আনয়ন তালিকা "তালিকা" //তালিকা সাধারণ উৎস আনয়ন

// তালিকা.বর্তমান(তালিকার_নাম, উপাদান)
// তালিকার মধ্যে উপাদান বর্তমান আছে কি না যাচাই

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
দেখাও("তালিকার মধ্যে বেগুন উপাদান বর্তমানঃ ")
?তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "বেগুন")
দেখাও("তালিকার মধ্যে আপেল উপাদান বর্তমানঃ ")
?তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "আপেল")

// তালিকা.সংযোগ(তালিকার_নাম, সূচক, উপাদান)
// তালিকার মধ্যে কোনো উপাদান নির্দিষ্ট সুচকে অন্তর্ভুক্তি

ফলের_তালিকা = ["আম", "জাম", "আনারস"]
তালিকা.সংযোগ(ফলের_তালিকা, ২, "আপেল")
?ফলের_তালিকা

// তালিকা.সূচক(তালিকার_নাম, উপাদান)
// তালিকার মধ্যে কোনো উপাদানের সূচক জানা
// উপাদান তালিকার মধ্যে না থাকলে -১ ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
দেখাও("তালিকার মধ্যে আনারস-এর সূচকঃ ")
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "আনারস")
দেখাও("তালিকার মধ্যে বেগুন-এর সূচকঃ ")
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "বেগুন")

// তালিকা.বিয়োগ(তালিকার_নাম, সূচক)
// তালিকার মধ্যে থেকে নির্দিষ্ট সুচকে অবস্থিত উপাদান বাদ দেওয়া
// বাদ দেওয়া উপাদানটি ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "গোলাপ", "জাম", "আপেল", "আনারস"]
ধরি বাদ = তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)
?ফলের_তালিকা
?বাদ

// তালিকা.শেষবাদ(তালিকার_নাম)
// তালিকার শেষ উপাদানটি বাদ দেয়
// বাদ দেওয়া উপাদানটি ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
বাদ = তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)
?ফলের_তালিকা
?বাদ