সাধারণ কাজসমূহ#
দেখাও(..) / dekhao(..) / show(..)#
এই কাজ সমস্ত প্রেরণমানগুলি পরপর Terminal -এ প্রদর্শন করে। প্রতিটি প্রেরণমানের পর একটি স্পেস দিয়ে তারপর পরের প্রেরণমানটি দেখানো হয়।
বিঃদ্রঃ এই কাজটি
?বিবৃতির মতো লাইনের শেষে নতুন লাইন চিহ্ন (\n) যোগ করে না। এই বিষয়ে নীচে উদাহরণ দেওয়া আছে
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| নিল | - |
উদাহরণ#
দেখাও(1, 2, "তিন") // এইটি চালালে টার্মিনালে দেখাবে `1 2 তিন`
একাধিক দেখাও(...) একই লাইনে রাশিগুলি দেখাতে পারে,যেমন
দেখাও(1)
দেখাও(2)
দেখাও("তিন")
এই উদাহরণটি চালালেও আগের রাশিগুলিই দেখাবে কিন্তু রাশিগুলির পর কোন স্পেস দেখা যাবে না।
১২তিন
একটি দেখাও কাজের পর নতুন লাইন যোগ করতে গেলে কথারাশির বিশেষ চিহ্ন \n ব্যবহার করতে হবে।
দেখাও(1, "\n")
দেখাও(2, "\n")
দেখাও("তিন\n")
এটি চালালে এইরকম দেখাবেঃ
১
২
তিন
শেষের বিবৃতিতে দ্বিতীয় রাশি হিসাবে \n যোগ করা হয়নি, যেহেতু "তিন" একটি কথারাশি তাই তার সাথে \n জুড়ে দেওয়া যায়। দেখাও("তিন\n") এবং দেখাও("তিন", "\n") এই দুটির ফলাফল একই দেখাবে।
সময়() / somoy() / clock()#
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
প্রকার(ক) / prokar(ক) / type(ক)#
এই কাজটি ক কি প্রকারের রাশির তা কথারাশি হিসাবে ফেরত দেয়, যেমন ক যদি একটি সংখ্যা হয় তাহলে এটি ফেরত দেবে সংখ্যা, যদি একটি কথারাশি হয় তাহলে ফেরত দেবে কথারাশি।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | যেকোনো রাশি | যে রাশির প্রকার বা ধরন জানাতে চাওয়া হচ্ছে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| কথারাশি | ক রাশির ধরন। সম্ভাব্য মানগুলি হলঃ সংখ্যা, সত্যমান, নিল, কাজ, তালিকা, ছক, কথারাশি, সাধারণ কাজ, উৎস |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
কাজ একটি_কাজ()
ফেরাও "একটি_কাজ"
শেষ
?প্রকার(১০০) // ফলাফলঃ সংখ্যা
?প্রকার(সত্যি) // ফলাফলঃ সত্যমান
?প্রকার(নিল) // ফলাফলঃ নিল
?প্রকার("পঙক্তি") // ফলাফলঃ কথারাশি
?প্রকার([1, 2, ৩]) // ফলাফলঃ তালিকা
?প্রকার({"নাম" : "পঙক্তি"}) //ফলাফলঃ ছক
?প্রকার(একটি_কাজ) //ফলাফলঃ কাজ
?প্রকার(গণিত) //ফলাফলঃ উৎস
?প্রকার(দেখাও) //ফলাফলঃ সাধারণ কাজ
আয়তন(ক) / ayoton(ক) / len(ক)#
এটি ক রাশির আয়তন ফেরত দেয়। তালিকার ক্ষেত্রে তালিকার উপাদান সংখ্যা, ছকের ক্ষেত্রে সূচকঃমান যুগল সংখ্যা এবং কথারাশির ক্ষেত্রে দৃশ্যমান অক্ষরের সংখ্যা ফেরত দেয়
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | তালিকা / ছক / কথারাশি | যে রাশির আয়তন বা সেটিতে উপস্থিত উপাদানের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
?আয়তন("পলাশ") // ফলাফলঃ ৩
?আয়তন([১, ২, ৩, ৪]) // ফলাফলঃ ৪
?আয়তন({"নাম" : "পলাশ", 1 : 2, ৩ : ৪}) // ফলাফলঃ ৩
সংযোগ( তালিকার_নাম, উপাদান ) / songjog( তালিকার_নাম, উপাদান ) / append( তালিকার_নাম, উপাদান )#
এই কাজটি তালিকার_নাম তালিকাতে উপাদান প্রেরণমান তালিকার একেবারে শেষে যোগ করে এবং তালিকার নতুন আয়তন ফেরত দেয়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| তালিকার_নাম | তালিকা | যে তালিকার শেষ উপাদান যোগ করা হবে |
| উপাদান | যেকোনো রাশি | যে উপাদান তালিকাতে যোগ করা হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | তালিকার বর্তমান উপাদান সংখ্যা |
উদাহরণ#
ধরি একটি_তালিকা = [1, 2, "তিন"]
?সংযোগ(একটি_তালিকা, ৩) // ফলাফলঃ ৪ (তালিকার নতুন রূপঃ [1, 2, তিন, ৩])
?সংযোগ(একটি_তালিকা, ৪) // ফলাফলঃ ৫ (তালিকার নতুন রূপঃ [1, 2, তিন, ৩, ৪])
?একটি_তালিকা // ফলাফলঃ [১, ২, তিন, ৩, ৪]
গোলমাল(বার্তা) / golmal(বার্তা) / error(বার্তা)#
এই কাজটি বার্তা প্রেরণমানে দেওয়া কথারাশি বার্তা হিসাবে গোলযোগ দেখিয়ে উদাহরণটি চলা বন্ধ হয়ে যাবে।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| বার্তা | কথারাশি | যে বার্তা গোলমালে দেখানো হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| নিল | - |
উদাহরণ#
?১০০
গোলমাল("বন্ধ হোক")
?২০০
এই উদাহরণটি চালালে বার্তা দেখিয়ে উদাহরণ চলা বন্ধ হয়ে যাবে এবং টার্মিনালে এইরকম দেখাবে
১০০
Runtime Error: বন্ধ হোক
2 | গোলমাল("বন্ধ হোক")
in <script> (a.pn) at 2:14
প্রেরণমান() / preronman() / args()#
এই কাজটি নির্দেশলিপি চালানোর সময় সেখানে দেওয়া Command-line arguments গুলি তালিকা হিসাবে ফেরত দেয়। নির্দেশলিপি যদি এইভাবে চালানো হয়, এই ক্ষেত্রে Command-line arguments গুলি হল 1, 2 এবং 3
pankti example.pn 1 2 3
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| তালিকা | এক বা একাধিক কথারাশি বিশিষ্ট তালিকা |
উদাহরণ#
?প্রেরণমান()
এই নির্দেশলিপি যদি সাধারণভাবে চালানো হয় এইভাবে pankti example.pn তখন ফলাফল দেখাবে
[]
আবার যদি এইভাবে চালাই pankti example.pn hello 1 2 তাহলে এইরকম ফলাফল দেখাবেঃ
[hello, 1, 2]
পড়ো( বার্তা ) / poro( বার্তা ) / read( বার্তা )#
এই কাজ কনসোল বা টার্মিনাল থেকে তথ্য গ্রহণ করে যতক্ষণ না কিবোর্ডের Enter বোতাম চাপা হচ্ছে এবং সেই তথ্য কথারাশি হিসাবে ফেরত।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| বার্তা | কথারাশি | যে বার্তার সাথে ব্যবহারকারী থেকে তথ্য চাওয়া হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| কথারাশি | ব্যবহারকারীর দ্বারা প্রদত্ত তথ্য, (নতুন লাইন চিহ্ন \n ব্যাতিত) |
উদাহরণ#
ধরি নাম = পড়ো("নামঃ ")
?"আমার নাম হল " + নাম
এই উদাহরণটি চালালে টার্মিনালে এইরকম একটি বার্তা দেখাবে তারপর কোন কিছু লেখার পর Enter বোতাম চাপার পর দ্বিতীয় লাইনটি চলবে এবং লেখা উঠবে আমার নাম হল <টাইপ করা নাম>
প্রথমে এইরকম দেখাবে
নামঃ
তারপর কোন কিছু লেখা হবে
নামঃ পলাশ বাউরি
এরপর Enter বোতাম চাপ দিলে এইরকম উত্তর দেখাবে
নামঃ পলাশ বাউরি
আমার নাম পলাশ বাউরি